ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এজলাস ছাড়লেন পুরো বেঞ্চ

খোকনকে ঘিরে আপিল বিভাগে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 131

খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগ

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, একটি মামলার শুনানির সময় মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

তার এ মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। এ নিয়ে প্রধান বিচারপতি ও মাহবুব উদ্দিন খোকনের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন শুরু হয়। একপর্যায়ে তা উচ্চবাচ্যে রূপ নেয়।

পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে চলে যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এজলাস ছাড়লেন পুরো বেঞ্চ

খোকনকে ঘিরে আপিল বিভাগে উত্তেজনা

সর্বশেষ আপডেট ০১:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬