ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ০২:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 65

গুলি(ফাইল ফটো)

খুলনা নগরীর নিরালা এলাকায় সালমান (২৩) নামে এক যুবককে গুলি করে তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত সালমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালমান নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সালমান ১৭ নম্বর সড়কে কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

স্থানীয়দের ধারণা, ব্যাগে টাকা রয়েছে; এমন ধারণা থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে। তবে ব্যাগের ভেতরে কী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে ওই যুবককে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

সর্বশেষ আপডেট ০২:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬