ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নীলফামারীতে সমাজকল্যাণ মন্ত্রী

ক্ষমতার দম্ভ নয়, জনগণের আস্থা অর্জন করুন

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 82

নীলফামারীতে সমাজকল্যাণ মন্ত্রী

দলের শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা নানা চক্রান্ত করে সাময়িক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তবে ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য ছাড়া কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ক্ষমতার দম্ভ পরিহার করে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই দলের মূল শক্তি। নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে এমন পরিবর্তন আনতে হবে, যাতে সাধারণ মানুষ দলের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এক সুরে কথা বলার আহ্বান জানান তিনি।

সমাবেশে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের প্রশংসা করে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাময়িক ভুল-ত্রুটি ও পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বড় বিজয়ের ভিত্তি গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে সমাজকল্যাণ মন্ত্রী

ক্ষমতার দম্ভ নয়, জনগণের আস্থা অর্জন করুন

সর্বশেষ আপডেট ০৭:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬