কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৩:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 132
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মানিক (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তার শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
অগ্নিকাণ্ডে দগ্ধ মো. মানিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

































