ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেবিন ক্রু আদনান আটক, নীরব আমিরাত কর্তৃপক্ষ

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১১:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 104

কেবিন ক্রু আদনান আটক, নীরব আমিরাত কর্তৃপক্ষ

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মীর্জা আদনানকে আটকের পাঁচ দিন পার হলেও এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা আটকের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

জানা গেছে, গত ২২ জুলাই বাংলাদেশ বিমানের BG-151 ফ্লাইট পরিচালনার পর শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে মীর্জা আদনানকে আটক করে। পরে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সিআইডির হেফাজতে রয়েছেন।

তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তদন্তের অগ্রগতি কী কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না—এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও জনসংযোগ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদনানের স্ত্রী আনীসা মীর্জা বলেন, “আমার স্বামী ডিউটিতে যাওয়ার পর পাঁচ দিন কেটে গেছে। এখনো তার কোনো খোঁজ পাইনি। বিমানের কোনো কর্মকর্তাও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানাননি। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি।”

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যান্য কেবিন ক্রুদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আটকের কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পরিবারের সদস্যরা দ্রুত মীর্জা আদনানের অবস্থান, শারীরিক অবস্থা এবং আটকের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের পাশাপাশি তার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেবিন ক্রু আদনান আটক, নীরব আমিরাত কর্তৃপক্ষ

সর্বশেষ আপডেট ১১:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬