ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু, যেতে পারবেন না যারা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 78

কাল থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু, যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যেই হজে যেতে আগ্রহীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রোববার (২৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত ২০২৭ সালের হজ রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনাতেই সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজে নিবন্ধনের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনার অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি এবার হজে যেতে পারবেন না। এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীদেরও হজের অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা অথবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্যগত ফিটনেস সনদ দেওয়া হবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাল থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু, যেতে পারবেন না যারা

সর্বশেষ আপডেট ০১:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬