ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের দেয়াল টপকে উধাও নারী বন্ধি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 45

কাশিমপুর কারাগার (ফাইল ছবি)

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কঠোর নিরাপত্তা যেন মুহূর্তেই ভেঙে পড়ল! সাজাপ্রাপ্ত এক নারী বন্দি সবার চোখ ফাঁকি দিয়ে দিব্যি টপকে গেল কারাগারের উঁচু দেয়াল। আর এই ঘটনাতেই শুরু হয়েছে তুমুল হইচই। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) সকালে কারা কর্তৃপক্ষ জানায়, পালিয়ে যাওয়া বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া এক মামলায় তিন মাসের সাজা ভোগ করছিলেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।

কারা সূত্রের ভাষ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। অভিযোগ উঠেছে, সে সময় পাহারায় থাকা কারারক্ষীদের নজরদারিতে বড় ধরনের ফাঁক ছিল। সেই সুযোগই কাজে লাগান রিম্পা। অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে উঠে একপর্যায়ে সীমানা প্রাচীর টপকে কারাগারের বাইরে চলে যান তিনি।

ঘটনার পরপরই পুরো কারাগাজুড়ে শুরু হয় চিরুনি অভিযান। কিন্তু কোথাও রিম্পার খোঁজ না মেলায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে স্পষ্ট দেখা যায়, কীভাবে তিনি দেয়াল টপকে পালিয়ে যাচ্ছেন। এরপরই শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তেই দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তাই মেট্রন লায়লা আনজুমান সুমিমেরিনা, পাশাপাশি নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগার থেকে একজন সাজাপ্রাপ্ত বন্দির এমন নাটকীয় পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিশেষ করে বন্দিদের দিয়ে কায়িক শ্রম করানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে পলাতক রিম্পাকে আবারও গ্রেপ্তারে পুলিশ, কারা কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালাচ্ছে। তবে এখনো তার কোনো হদিস মেলেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাগারের দেয়াল টপকে উধাও নারী বন্ধি

সর্বশেষ আপডেট ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬