ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 185

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত খবরের বিষয়টি দলের নজরে এসেছে। অভিযোগগুলোর বিষয়ে ইতোমধ্যে এমপি গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে। প্রকৃত ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

জামায়াত বলছে, প্রচারিত অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

সর্বশেষ আপডেট ০৭:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬