ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 108

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর মমতাকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আটক হওয়া সাংসদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।

সাউথ অ্যাভিনিউয়ে মমতা তার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। দিল্লি পুলিশের পক্ষে তাকে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী দিল্লি পুলিশ এই মুহূর্তে কোনো রকম ধর্না-অবস্থান, পাঁচজনের বেশি জমায়েতে অনুমতি দেবে না।

মমতাকে ধর্না প্রত্যাহারের কথা বলা হলে তিনি রাজি হননি। এর পরেই দিল্লি পুলিশের ফোর্স এসে তাকে প্রিজ়ন ভ্যানে তোলে ।

এ দিন পর পর দু’জন সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করে দিল্লি পুলিশ। মমতার পাশাপাশি কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করা হয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এই সময়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

সর্বশেষ আপডেট ০৩:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬