ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক কার্ডেই মিলবে সব নাগরিক সেবা-‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 402

প্রতীকী ছবি

বাংলাদেশে শিগগিরই চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’। সরকারের পরিকল্পনা অনুযায়ী, একটি কার্ডের মাধ্যমেই নাগরিকরা বিভিন্ন সরকারি সেবা ও ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নাগরিকদের সব ধরনের তথ্য ও সুবিধা একটি একীভূত ব্যবস্থার মধ্যে আনার জন্য সরকার কাজ করছে।

সোমবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, ভারতের আধার কার্ড ব্যবস্থার অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশেও ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই কার্ড চালু হলে নাগরিক সেবা আরও দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

তিতুমীর আরও বলেন, সরকার এখন ঋণনির্ভর উন্নয়ন থেকে ধীরে ধীরে সরে এসে বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধির দিকে জোর দিতে চায়। চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ঋণের পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জ্বালানি খাতের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে করা অনেক চুক্তি দেশের জন্য খুব একটা সুবিধাজনক ছিল না। ভবিষ্যতে যেসব আন্তর্জাতিক চুক্তি করা হবে, সেগুলোতে বাংলাদেশের স্বার্থ যেন অগ্রাধিকার পায়—সে বিষয়টিই সরকার গুরুত্ব দিয়ে দেখছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আগের মতো অসম চুক্তি আর করা হবে না; বরং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করেই নতুন চুক্তি করা হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক কার্ডেই মিলবে সব নাগরিক সেবা-‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সর্বশেষ আপডেট ১০:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬