ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে ভর্তি আবেদন শুরু আজ, ৭ শতাংশ কোটা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 231

একাদশে ভর্তি আবেদন শুরু আজ, ৭ শতাংশ কোটা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অনলাইনে আবেদন শেষ হওয়ার পর শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কলেজ নির্বাচন, ফল প্রকাশ এবং ভর্তি নিশ্চায়নের কার্যক্রম সম্পন্ন হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। তালিকায় নাম আসার পর ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।

ফল পরিবর্তন হলে আবেদনের সুযোগ

পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। এ সময় আগের দেওয়া কলেজের পছন্দক্রম পরিবর্তনের সুযোগও থাকবে।

৭ শতাংশ আসন কোটায়

গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে।

অবশিষ্ট ৯৩ শতাংশ আসনে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একাদশে ভর্তি আবেদন শুরু আজ, ৭ শতাংশ কোটা

সর্বশেষ আপডেট ১১:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬