ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 66

একনেক সভায় প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি নতুন ও পাঁচটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্পে সড়ক, বিদ্যুৎ, গ্যাস, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়ন খাতে বড় বিনিয়োগ করা হবে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ।

জ্বালানি খাতের প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন করা হবে। অন্যদিকে স্বাস্থ্য খাতের প্রকল্পে মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান ডায়ালাইসিস কেন্দ্রগুলো ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন করা হবে।

সভায় পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের আগে অনুমোদিত আরও ১১টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস স্থাপন, বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন, মহাসড়ক উন্নয়ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ, পূর্বাঞ্চলীয় গ্রিড উন্নয়ন এবং বিটাকের নতুন কেন্দ্র স্থাপনের উদ্যোগ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সর্বশেষ আপডেট ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬