ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ‘টাকা-স্বর্ণ’ থানায় রাখার পরামর্শ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 56

ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলাদি ‘অরক্ষিত অবস্থায়’ না রেখে আত্মীয়-স্বজনের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এক্ষেত্রে ঢাকায় কারও স্বজন না থাকলে থানায় রেখে যাওয়ার কথা বলেছেন তিনি।

রোববার (১৫ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টারে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, আসন্ন ঈদে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

রাজধানীবাসী যেন ‘নিরাপদে ও নির্ভাবনায়’ ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ডিএমপি ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা’ হাতে নিয়েছে।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নগদ অর্থ স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলো আপনার আত্মীয়স্বজনের বাসায় রেখে যাবেন।

ঢাকায় যাদের স্বজন নেই সেক্ষেত্রে কী হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নিবে অসুবিধা কি, এ ক্ষেত্রে থানায় রাখতে পারে।

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এ সময় অপরাধীরা যেন কোনো সুযোগ নিতে না পারে সেজন্য টহল কার্যক্রম জোরদারসহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিএমপি সীমিত সম্পদ বা জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নগরবাসীর সেবা দিতে বদ্ধপরিকর।

নগরবাসীকে বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন করে স্থাপন, যেগুলা পুরাতন আছে সেগুলাকে সচল করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

ছুটির সময় পাড়া-মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদে ‘টাকা-স্বর্ণ’ থানায় রাখার পরামর্শ ডিএমপি কমিশনারের

সর্বশেষ আপডেট ০১:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬