ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- সর্বশেষ আপডেট ১১:৫২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 82
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে অংশ নেয়।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন ও বিধিমালার সম্ভাব্য সংশোধন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব নিয়োগ নিয়ে জামায়াতের উত্থাপিত আপত্তি এবং সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন বিষয়সহ নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।






























