ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-চাকরিচ্যুতদের সংঘর্ষ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 87

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-চাকরিচ্যুতদের সংঘর্ষ

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম ও বিভিন্ন শাখা থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।

একপর্যায়ে বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারাও সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসেন। এ সময় দুই পক্ষের স্লোগান ও পাল্টাপাল্টি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘লুটেরা গোষ্ঠীর’ সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারাই বর্তমানে ইসলামী ব্যাংকের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-চাকরিচ্যুতদের সংঘর্ষ

সর্বশেষ আপডেট ১২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬