ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির কিংবদন্তি বারেসির মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 51

ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন। শুক্রবার সাবেক ক্লাব এসি মিলান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

ইতালীয় ফুটবলের সোনালি যুগের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন বারেসি। পুরো ২০ বছরের ক্যারিয়ার তিনি কাটিয়েছেন এসি মিলানে। ক্লাবটির হয়ে জিতেছেন ছয়টি সিরি আ শিরোপা ও তিনটি ইউরোপিয়ান কাপ। দীর্ঘ ১৫ মৌসুম দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

১৯৯৭ সালে অবসরের পর এসি মিলান তাঁর সম্মানে ৬ নম্বর জার্সি তুলে রাখে। ক্লাবটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মান পান বারেসি।

ইতালি জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ছিলেন ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য। ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নেতৃত্ব দেন তিনি। হাঁটুর অস্ত্রোপচারের মাত্র ২৫ দিন পর ব্রাজিলের বিপক্ষে সেই ফাইনালে পুরো ম্যাচ খেলে তাঁর সাহসিকতা ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

অবসরের পরও এসি মিলানের সঙ্গে যুক্ত ছিলেন বারেসি। তিনি ক্লাবটির অনারারি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে ইতালি ও বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইতালির কিংবদন্তি বারেসির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬