ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে ভোট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 160

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচন। এরপর চার ধাপে ভোট হবে ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ভোট হবে ২৭ মে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে। বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে ভোট

সর্বশেষ আপডেট ০১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬