ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস নয়, মির্জা ফখরুলেই আস্থা বিএনপির

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 490

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা জল্পনা থাকলেও বিএনপির অভ্যন্তরে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

দলীয় সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও বিএনপি সে পথে এগোচ্ছে না। দলটির নীতিনির্ধারণী পর্যায়ে মির্জা ফখরুলের প্রতিই আস্থার জায়গা বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৩৪৯ সংসদ সদস্যদের ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচকমণ্ডলী হিসেবে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনের প্রাথমিক কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বা নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। আর ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে।

ইউনূস নয়, মির্জা ফখরুলেই আস্থা বিএনপির
ইউনূস নয়, মির্জা ফখরুলেই আস্থা বিএনপির

ইসি জানিয়েছে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার সুযোগও রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে সংখ্যাগরিষ্ঠতা যার হাতে থাকবে, রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থীর জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। সে কারণে বড় দলগুলোর সিদ্ধান্তই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দল রাষ্ট্রপতি পদে এমন একজনকে দেখতে চায়, যিনি দীর্ঘদিন দলের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। সেই বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তবে দলীয় ফোরামে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তারা জানিয়েছেন।

অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে আনার বিষয়ে যে আলোচনা বিভিন্ন মহলে রয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়নি। দলীয় সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে।

ফলে, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটি গুঞ্জনই থাকছে। ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় ড. ইউনূস রাষ্ট্রপতি পদে মনোনয়ন কিনবেন কিনা, সেটা নিয়েই সংশয় রয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউনূস নয়, মির্জা ফখরুলেই আস্থা বিএনপির

সর্বশেষ আপডেট ০৬:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬