ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ ও শেখ হাসিনাকে নিয়ে তসলিমার নতুন অবস্থান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 201

আ.লীগ ও শেখ হাসিনাকে নিয়ে তসলিমার নতুন অবস্থান

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন।

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন এসব মন্তব্য করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছে, তা তার দৃষ্টিতে গণতান্ত্রিক ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

তসলিমা নাসরিন বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে দলের নেতৃত্ব গ্রহণ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনায় তিনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন। তার ভাষ্য, ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় মাদ্রাসাগুলোকে ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে আসার সুযোগ পাওয়ায় তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তসলিমা বলেন, এই সফরের পেছনে তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখেন না। পশ্চিমবঙ্গে অবস্থানকালে তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়ায় রাজ্য সরকারের প্রতিও ধন্যবাদ জানান।

রোববার (২ আগস্ট) কলকাতায় তার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি জয় গোস্বামীর বক্তব্যের সময় দর্শকদের একাংশের বিক্ষোভ নিয়েও কথা বলেন তসলিমা। তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, এটি শুধু জয় গোস্বামীর প্রতি নয়, তার প্রতিও অসম্মানজনক ছিল। মতপার্থক্য থাকলেও সবার মত প্রকাশের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রসঙ্গও তোলেন তসলিমা নাসরিন। তিনি দাবি করেন, সংখ্যালঘু হিন্দুদের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই চিন্ময় কৃষ্ণ দাসকে মূল্য দিতে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, মুক্তচিন্তার মানুষেরা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়ছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের একটি অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়। তবে শেখ হাসিনার আইনজীবীরা ওই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে রায়ের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান।

সূত্র: এনডিটিভি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আ.লীগ ও শেখ হাসিনাকে নিয়ে তসলিমার নতুন অবস্থান

সর্বশেষ আপডেট ০৩:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬