আহত বৃদ্ধ পরিচ্ছন্ন কর্মীর পাশে এমপি শিরিন সুলতানা
- সর্বশেষ আপডেট ১০:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 119
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের এক বৃদ্ধা মহিলা পরিচ্ছন্ন কর্মীকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল মাদকসেবীর বিরুদ্ধে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার ঝড় ওঠে।
এ ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য দ্রুত আহত বৃদ্ধার খোঁজখবর নেওয়ার মহত উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে তাঁর পক্ষ থেকে খাবার, ফলমূল ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দলীয় নেতাকর্মীরা এবং বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজ নেন।
নরসিংদী শহর যুবদলের সভাপতি (আহ্বায়ক) মাহমুদুল হাসান চৌধুরী সুমন বলেন, ”বৃদ্ধা পরিচ্ছন্ন কর্মীর পাশে দাঁড়িয়ে অ্যাডভোকেট শিরিন সুলতানা যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর এই সহানুভূতি ও দায়িত্বশীলতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। একজন আইনজীবী ও সমাজকর্মী, জনপ্রতিনিধি হিসেবে তিনি যেভাবে অসহায় মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তা মানবতার এক অনন্য উদাহরণ।
দল-মত নির্বিশেষে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত শিরিন সুলতানার এই মানবিক উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসা।”এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান উজ্জ্বল, নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল নাহিয়ান চৌধুরী মনির এবং নরসিংদী জেলা ছাত্রদলের অন্যতম সহ সভাপতি আনিছুজ্জামান হিমেল ও আবু সুফিয়ান নাঈম, রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক টিপু, বিএনপি নেতা মামুন, যুবনেতা মাসুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মেথিকান্দা রেল স্টেশন মাস্টার জনাব জসিম উদ্দিন বলেন বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মীর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।



































