ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আষাঢ়ী পূর্ণিমা আজ, নানা আয়োজনে উদযাপন করবে বৌদ্ধরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 132

আষাঢ়ী পূর্ণিমা আজ, নানা আয়োজনে উদযাপন করবে বৌদ্ধরা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই)। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী, এ দিনটি ধর্মীয় ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। কারণ এই দিনেই গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, ২৯ বছর বয়সে সংসার ত্যাগ করে গৃহত্যাগী জীবন শুরু করেন এবং ভারতের সারনাথে পাঁচ শিষ্যের উদ্দেশে প্রথম ধর্মদেশনা প্রদান করেন। বৌদ্ধ ধর্মে এ ঘটনাকে ‘ধর্মচক্র প্রবর্তন’ হিসেবে অভিহিত করা হয়।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ সরকারি ছুটি পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় দেশজুড়ে প্রার্থনা, পূজা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করবে।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বৌদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক পাঠ, ধর্মীয় আলোচনা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, প্রদীপ প্রজ্জ্বলন এবং দেশ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।

এ ছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারেও দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রার্থনা, পূজা, ধর্মদেশনা ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আষাঢ়ী পূর্ণিমা আজ, নানা আয়োজনে উদযাপন করবে বৌদ্ধরা

সর্বশেষ আপডেট ০২:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬