আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন
- সর্বশেষ আপডেট ০৮:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 101
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি এবং শাহিন আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ স্বাক্ষরিত ১৩ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর আলম হাসান নয়ন ও খন্দকার জান্নাতুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ফরিদুল ইসলাম শামীম ও আতিকুর রহমান আকাশকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক ছাঈম বাদশা, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শুয়াইব ইসলাম শিপন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন রাকিব হাসান রনি।
নতুন কমিটির সদস্যরা জানান, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করবেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।



































