ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 47

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)। জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এদিন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোকোর কবরের পাশে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন।

কোকোর জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা

সর্বশেষ আপডেট ০১:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬