ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার না হলে ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 85

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন

বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সাত দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না দেখা গেলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশের সব স্পিনিং মিল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি )রাজধানীতে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান সংগঠনের নেতারা। এতে সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হলে শিল্পখাতে নজিরবিহীন সংকট তৈরি হবে। এর প্রভাব সরাসরি শ্রমবাজারে পড়বে এবং শ্রমিক অসন্তোষ দেখা দিলে তার সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে।

বিটিএমএ নেতারা আরও জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মিলগুলোর দায় পরিশোধ করা সম্ভব হবে না। এর ফলে ব্যাংকিং ও আর্থিক খাতে কোনো ধরনের বিপর্যয় তৈরি হলে সেই দায়ও সরকারকে নিতে হবে বলে তারা মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেট সংশ্লিষ্ট একটি বিষয়ে সরকারের ভেতরে যে ধরনের দেশপ্রেম ও তৎপরতা দেখা গেছে, দেশীয় টেক্সটাইল শিল্প রক্ষার ক্ষেত্রে তার ন্যূনতম প্রতিফলনও দেখা যাচ্ছে না। বিষয়টি তাদের কাছে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশীয় শিল্পকে দুর্বল করার পেছনে কোনো বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সংবাদ সম্মেলন থেকে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশীয় টেক্সটাইল শিল্প টিকিয়ে রাখতে অবিলম্বে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার না হলে ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের হুঁশিয়ারি

সর্বশেষ আপডেট ০৩:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬