ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে পোস্ট দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 88

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এম এইচ পাটোয়ারী বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একই সঙ্গে পোস্টে লাইক, শেয়ার বা মন্তব্য করা ব্যক্তিদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার আদেশ দিয়েছে। অভিযুক্তকে ধরতে মিরপুরের পশ্চিম সেনপাড়া এলাকায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি; তিনি পলাতক। তবে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, এম এইচ পাটোয়ারী বাবু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির-এর বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে না পারলেও তার বাসা থেকে পাওয়া মোবাইলে ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পোস্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত অন্তত ৫০টি ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে পোস্ট দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি

সর্বশেষ আপডেট ০৭:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬