ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 93

আদিবাসী প্রেমিকার মুখ : The Portrait of an Adivasi Beloved’ গ্রন্থের প্রকাশনা উৎসবে আদিবাসী ও সমতলবাসীদের মধ্যে বিভাজন কমিয়ে সমন্বিতভাবে একটি কল্যাণকর ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সেসঙ্গে
উভয়কে পরস্পরের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করার পরামর্শ দেন তিনি।

সোমবার ( ১৮ মে) বিকেল ৪টায় প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর উদ্যোগে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ : The Portrait of an Adivasi Beloved’–এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এ কথা বলেন।

এই প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, গবেষক ও শিক্ষক কুদরত-ই-হুদা, লেখক ও গবেষক পাভেল পার্থ, অধিকারকর্মী মেইনথিন প্রমীলা, বইটির লেখক এহসান মাহমুদ, অনুবাদক আলমগীর মোহাম্মদ। সূচনা বক্তব্য দেন প্রকাশনা সংস্থা ঐতিহ্য’র প্রকাশক আরিফুর রহমান নাইম।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আদিবাসী জনগণের রাজনৈতিক সত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আদিবাসী ও সমতলবাসীর মধ্যে এই কাব্যগ্রন্থ একটি সংলাপের প্রয়াস হতে পারে বলে মন্তব্য করেন।

গবেষক ও শিক্ষক কুদরত-ই-হুদা আদিবাসী জনগণের চলমান বেদনার কথা তুলে ধরেন। কবিকে তার এই গ্রন্থে নিজেকে একজন আদিবাসীর দৃষ্টিকোণ থেকে পাহাড় ও তার প্রকৃতিকে দেখতে পাওয়ার চেষ্টা অনেকাংশে সফল বলে চিহ্নিত করেছেন।

লেখক ও গবেষক পাভেল পার্থ মিথ ও প্রাণপ্রকৃতি নিয়ে কথা বলেছেন। বিভিন্ন মেটাফর তুলে ধরেছেন।

অনুবাদক আলমগীর মোহাম্মদ জানান, তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন কবিতার ভাব ও ভাষ্যের মধ্যে একটি অর্থবহ সামঞ্জস্য রাখতে।

লেখক এহ্সান মাহমুদ তার এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা গুলো লেখার পেছনের কাহিনী তুলে ধরেন।

অধিকারকর্মী মেইনথিন প্রমীলা বলেন, এই কাব্যগ্রন্থে প্রেমিকা একটি প্রতীকী অর্থ দাঁড় করিয়েছে। এই প্রেমিকা একই সাথে পাহাড় ও তার সংস্কৃতি।

এছাড়াও প্রকাশনা উৎসবে সাহিত্যপ্রেমী, পাঠক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং উল্লেখযোগ্য পরিমাণে আদিবাসী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদিবাসী সংস্কৃতির প্রতি সম্মান চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬