ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার ছাড়লেন খবির

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৭:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 101

আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার ছাড়লেন খবির

গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে খবির হোসেন জানান, সুস্থ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, আদর্শিক রাজনীতির পরিবর্তে ব্যক্তিস্বার্থ ও কায়েমি স্বার্থ হাসিলের প্রবণতা দলে প্রাধান্য পাচ্ছে বলে তাঁর মনে হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে তিনি দলটিতে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ বজায় রেখে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, অনৈতিকতা ও দুর্নীতির সঙ্গে আপস করে রাজনীতি করা তাঁর ব্যক্তিগত নৈতিকতার পরিপন্থী। এ কারণে তিনি দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৬ সালের ২৫ অক্টোবর থেকে গণঅধিকার পরিষদের সঙ্গে তাঁর সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের অবসান ঘটেছে বলেও জানান তিনি। ভবিষ্যতে দলটির কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট খবির হোসেন গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক ছিলেন। পরে তিনি জেলা যুব অধিকার পরিষদের সদস্যসচিব এবং গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদর্শচ্যুতির অভিযোগ তুলে গণঅধিকার ছাড়লেন খবির

সর্বশেষ আপডেট ০৭:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬