ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে আটক বিমানের কেবিন ক্রুকে ঘিরে ধোঁয়াশা

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 103

আদনানকে ঘিরে ধোঁয়াশা কাটেনি, কূটনৈতিক হস্তক্ষেপ কামনা

সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ দিন ধরে আটক রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু মীর্জা আদনান। তবে কী অভিযোগে বা কোন কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে তাকে নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এ অবস্থায় পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২২ জুলাই দায়িত্ব পালনের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর থেকেই মীর্জা আদনানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকেও তার বর্তমান অবস্থা বা আটকের বিষয়ে পরিবারকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২২ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫১ ফ্লাইট পরিচালনার পর শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে। পরে আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবুধাবি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে তিনি আবুধাবি সিআইডির হেফাজতে রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, আটকের সুনির্দিষ্ট কারণ কী কিংবা তদন্ত কতদূর এগিয়েছে—এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জনসংযোগ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মীর্জা আদনানের স্ত্রী আনীসা মীর্জা বলেন, “আমার স্বামী ২২ জুলাই ডিউটিতে গেছেন। পাঁচ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ পাইনি। বিমানের কোনো কর্মকর্তাও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানাননি। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা দ্রুত তার অবস্থান, শারীরিক অবস্থা এবং আটকের প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে চাই।”

এদিকে, ঘটনাটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আটকের কারণ প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

পরিবারের সদস্যরা মীর্জা আদনানের অবস্থান, শারীরিক পরিস্থিতি ও আটকের কারণ সম্পর্কে দ্রুত স্পষ্ট তথ্য প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমিরাতে আটক বিমানের কেবিন ক্রুকে ঘিরে ধোঁয়াশা

সর্বশেষ আপডেট ০৮:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬