জামানত ছাড়াই ৩ হাজার কোটি টাকার ঋণ সুবিধা
- সর্বশেষ আপডেট ০৭:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 41
সিটি গ্রুপকে ঋণ সুবিধা দিতে এবার আইন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। শিল্পগোষ্ঠীটির ৫ প্রতিষ্ঠানকে ২০২৭ সাল পর্যন্ত আরও ৩ হাজার কোটি টাকা অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
আর প্রথম ধাপে ৮টি ব্যাংক মিলে গ্রুপটিকে ঋণ দিচ্ছে মোট ১ হাজার ৭০০ কোটি টাকা। বুধবার (৪ নভেম্বর) সিটি গ্রুপকে শর্ত সাপেক্ষে বিশেষ এই ঋণ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ঋণের জন্য অর্থায়ন করা ব্যাংকগুলো সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায়ও থাকবে না। এ ছাড়া কোনো বন্ধকি সম্পত্তি ঋণের জামানত হিসেবে দিতে পারবে না সিটি গ্রুপ। আর এই ঋণের টাকা কেনা পণ্য বিক্রি করলে তার একটি অংশ নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে, যেন ঋণ দেয়া ব্যাংকগুলো নিয়মিত কিস্তি পেতে পারে।






























