ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 170

অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ব্যবস্থা নেবে পুলিশ

মাদকবিরোধী অভিযানে এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস ও অন্য হাতে পিস্তল নিয়ে লোকজনকে তাড়া করতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় কোনো আইনের ব্যত্যয় হয়েছে কি না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোকের পেছনে ছুটছেন তিনি। একপর্যায়ে পিস্তলের স্লাইড টেনে অস্ত্রটি লোকজনের দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। ভিডিওতে সাদা পোশাকের আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়।

ঘটনাটি রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঘটেছে বলে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মূল্যায়ন না করে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার (ডিসি) পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।

মাদকবিরোধী অভিযানে একজন প্রতিমন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না; এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান মন্তব্য করতে চাননি।

এদিকে, শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন।

ওই পোস্টে তিনি জানান, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী। এলাকাটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, ব্যবস্থা নেবে পুলিশ

সর্বশেষ আপডেট ০১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬