ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 81

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে সিরিজটি।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো সময় কাটছে না বাংলাদেশ নারী দলের। এশিয়ান গেমসের পাশাপাশি এর আগে এশিয়া কাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি টাইগ্রেসরা। এর মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছে দলটি।

বুধবার ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে প্রায় ২০ মাস পর জাতীয় দলে ফিরেছেন ওপেনার মুর্শিদা খাতুন। তিনি সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন এই ব্যাটার।

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন নাহিদা আক্তার।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারী, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সর্বশেষ আপডেট ০৭:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬