ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী রিনা রহমান আর নেই

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 87

অভিনেত্রী রিনা রহমান আর নেই

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে তিনি শোক প্রকাশ করেন এবং জানান, দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘পরম্পরা’ ছিল তার শেষ অভিনীত কাজ। অসুস্থতার কারণে শেষদিকে তিনি নাটকটির শুটিংয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন।

শতাব্দী ওয়াদুদ স্মৃতিচারণ করে লেখেন, রিনা রহমানের সঙ্গে টেলিভিশন ও বেতারে অসংখ্য নাটকে কাজ করার সুযোগ হয়েছিল। একসঙ্গে কাটানো হাসি-আড্ডার স্মৃতি আজ শুধুই অতীত। তিনি আরও বলেন, পরিবারের জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন রিনা রহমান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকলেও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেননি রিনা রহমান। শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

রিনা রহমান ১৯৭২ সালে ‘এ বাড়ি ওবাড়ি’ মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এরপর মঞ্চ, টেলিভিশন ও বড়পর্দায় দীর্ঘ সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অভিনেত্রী রিনা রহমান আর নেই

সর্বশেষ আপডেট ০২:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬